চোটে বিশ্বকাপে খেলা হচ্ছে না একিতিকের
· Prothom Alo

মারাত্মক চোটে পড়ায় ২০২৬ বিশ্বকাপে খেলা হচ্ছে না লিভারপুল ও ফ্রান্সের ফরোয়ার্ড উগো একিতিকের। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে পরশু রাতে ফিরতি লেগে পিএসজির বিপক্ষে ম্যাচে পায়ে বড় রকমের চোট পান একিতিকে। তাঁর বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার খবরটি গতকাল ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম নিশ্চিত করেছেন।
Visit somethingsdifferent.biz for more information.
ফিরতি লেগ ম্যাচের প্রথমার্ধে ডান পায়ের নিচের অংশে চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েন ২৩ বছর বয়সী একিতিকে। এরপর আর খেলতে পারেননি। ২২ মিনিটে স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। ধারণা করা হচ্ছে, তাঁর অ্যাকিলিস টেন্ডন মারাত্মকভাবে ছিঁড়ে গেছে। একিতিকের ঘনিষ্ঠ এক সূত্র ইএসপিএনকে জানিয়েছেন, তাঁর অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে। অন্তত ৯ মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ।
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে পায়ে চোট পান একিতিকেসূত্রটি ইএসপিএনকে আরও জানিয়েছে, মাঠে লুটিয়ে পড়ার আগে নিজের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার শব্দ শুনতে পান একিতিকে। চোটটি কতটা গুরুতর এবং টেন্ডন পুরোপুরি নাকি আংশিক ছিঁড়েছে, সেটা নিশ্চিত হতে গতকাল তাঁর পায়ে স্ক্যান করা হয়। অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেলে সাধারণত এই চোট থেকে সেরে উঠতে ৯ থেকে ১২ মাস সময় লাগে। লিভারপুল তাঁর চোট নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ইএসপিএনকে সূত্র জানিয়েছে, একিতিকের অস্ত্রোপচার এবং পরবর্তী পুনর্বাসনপ্রক্রিয়া নিয়ে ক্লাব কর্তৃপক্ষ এরই মধ্যে কাজ শুরু করেছে।
ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) বিবৃতিতে দেশম বলেন, ‘দুর্ভাগ্যবশত চোটের ধরন এতটাই গুরুতর যে একিতিকে লিভারপুলের হয়ে এই মৌসুম শেষ করতে পারবে না। এমনকি বিশ্বকাপে অংশ নেওয়াও তার পক্ষে সম্ভব নয়। অবশ্যই এই চোট তার জন্য বড় ধাক্কা, একই সঙ্গে ফ্রান্স জাতীয় দলের জন্যও। আমি এবং দলের কোচিং স্টাফের সবাই তার পাশে আছি।’
স্ট্রেচারে করে একিতিকেকে মাঠের বাইরে নেওয়া হয়আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে গত গ্রীষ্মে ৭ কোটি ৯০ লাখ পাউন্ডে অ্যানফিল্ডে যোগ দেন একিতিকে। লিভারপুলের হয়ে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি ৬ গোল করিয়েছেন। গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্স জাতীয় দলে তাঁর অভিষেক হয়। এর পর থেকেই জাতীয় দলে নিয়মিত খেলেছেন। ফ্রান্সের হয়ে ৮ ম্যাচে করেছেন ২ গোল, ১টি গোল বানিয়েছেন।
চ্যাম্পিয়নস লিগের শেষ চারে কারা মুখোমুখি, কবে খেলাঅ্যানফিল্ডে গত মঙ্গলবার ফিরতি লেগের ম্যাচ শেষে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর লিভারপুল কোচ আর্নে স্লট একিতিকের চোট নিয়ে বলেন, ‘চোটটি বেশ গুরুতর মনে হচ্ছে, তবে সেটা কতটা, তা এখনই বলা কঠিন।’
এবারের মৌসুমটা লিভারপুলের জন্য মোটেও ভালো যাচ্ছে না। প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় বর্তমানে পঞ্চম দলটি এবার কোনো শিরোপা জয় ছাড়াই মৌসুম শেষ করবে। লিভারপুলের এই বিপর্যয়ের অন্যতম কারণ ইনজুরি। স্লট বলেছেন, ‘চলতি মৌসুমে আমাদের অনেক খেলোয়াড় হারাতে হয়েছে। তবে একিতিকের জন্য এটি বেশি কষ্টের। কারণ, মৌসুমের এই সময়ে কেউই চোটে পড়তে চায় না।’
রিয়াল কোচের কাঠগড়ায় রেফারি : লাল কার্ডে ‘ম্যাচটি শেষ হয়ে গেছে’