জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রবাসে প্রবীণদের সম্মান ও ভালোবাসার দিন

· Prothom Alo

৯ মাস আগে স্বামীকে হারিয়ে গভীর শোকের মধ্যে সময় পার করছেন মমতাজ গজনভী। জীবনের সেই কঠিন সময়েও তিনি একা ছিলেন না। প্রথম তিন মাস ধরে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভাইবোনেরা নিয়মিত তার খোঁজখবর নিয়েছেন, মানসিকভাবে পাশে থেকেছেন। দিয়েছেন সাহস ও সান্ত্বনা।

মমতাজ প্রথম আলোকে বলেন, ‘প্রথম তিন মাস আমাকে রান্নাঘরে যেতে হয়নি। অনেকে বিষয়টি শুনে অবাক হয়েছেন। আজ আমাকে সিনিয়র সদস্য হিসেবে যেভাবে সম্মান জানানো হলো, তা আমার জীবনের এক গর্বের মুহূর্ত। আমার মন কৃতজ্ঞতায় ভরে গেছে।’

Visit truewildgame.online for more information.

আরেক প্রবীণ মেহেরুন নেছা চৌধুরী বলেন, ‘এমন সম্মাননা আমাদের জীবনে নতুন করে আনন্দ ও মর্যাদা যোগ করে। আমার খুব আনন্দ লেগেছে যে জালালাবাদ সমিতি আমাদের কথা স্মরণে রেখেছে।’

এই আবেগঘন প্রেক্ষাপটেই অনুষ্ঠিত হয় ‘জালালাবাদ সিনিয়র ও লাইফটাইম মেম্বার অ্যাপ্রিসিয়েশন ডে ২০২৬’। প্রবাসী সিলেটিদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া, ইনকের (জেএসিএ) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান ১২ এপ্রিল বুরব্যাঙ্ক সায়েন্টোলজি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

দীর্ঘ তিন দশক ধরে এই সংগঠনটি ক্যালিফোর্নিয়ায় বসবাসরত সিলেট অঞ্চলের প্রবাসীদের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ রেখে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানস্থলে ঢুকতেই চোখে পড়ে এক অসাধারণ দৃশ্য। পুরো হলরুমে নবীন ও প্রবীণের উপস্থিতি মিলেমিশে তৈরি করেছে এক পারিবারিক মিলনমেলা। কেউ বাবা-মাকে হাত ধরে নিয়ে আসছেন, কেউ বৃদ্ধ অভিভাবকের পাশে হাঁটছেন, কেউ নাতি-নাতনির হাত ধরে ঘুরছেন। পুরো পরিবেশে ছিল আনন্দ, শ্রদ্ধা ও ভালোবাসার গভীর আবহ।

‘জালালাবাদ সিনিয়র ও লাইফটাইম মেম্বার অ্যাপ্রিসিয়েশন ডে ২০২৬’ শীর্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথিরা। বুরব্যাঙ্ক সায়েন্টোলজি অডিটোরিয়াম, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ১২ এপ্রিল ২০২৬

সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল মুনিম ও সাধারণ সম্পাদক লায়েক আহমেদের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থাপনা করেন সুলতানা রাজিয়া সুবহান ও বদরুল আলম মাসুদ। অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু), সৈয়দ নাসির জেবুল, মইনুল হক, মুশফিকুর চৌধুরী, আবদুল বাসেত, লোকমান হোসেন, মাহতাব আহমেদ, শিপার চৌধুরী, নজরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন অনেকেই।

নবীন ও প্রবীণদের মিলনমেলায় পরিণত হয়েছিল অনুষ্ঠানটি। বুরব্যাঙ্ক সায়েন্টোলজি অডিটোরিয়াম,  ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ১২ এপ্রিল ২০২৬

যাঁদের সম্মাননা দেওয়া হয়, তাঁরা হলেন মেহেরুন নেছা চৌধুরী, মমতাজ গজনভী, আলিন রেজা চৌধুরী, শাজনা বেগম, শেফা বেগম, পারভীন খান, বদরুন নেছা রহমান, সেলিমা বেগম, খুদেজা বেগম, নূরজাহান বেগম, পুতুল রহমান, রওশন আরা রুমি, সৈয়দা শাজেদা তাজ, জাকিয়া হাসান, কানিজ আয়েশা রুবি, পলি বেগম, ফাফসা বেগম, হামিদা বেগম, রিনা সুবহান, ফারজানা আহমেদ, মোহাম্মদ আবদুল মালিক, ফারুক চৌধুরী, সাফিকুর রহমান, গোলাম রব্বানী চৌধুরী, খাইরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আবদুল হান্নান, ডা. রেজাউল করিম চৌধুরী, এনামুল কবির চৌধুরী, মো. জাহিদুল ইসলাম চন্দন, গোলাম কিবরিয়া, লুৎফুল কবির চৌধুরী, হাবিব আহমেদ, আলাউদ্দিন, কামরুল ইসলাম খান, হাফিজ জাকির হোসেন, এম এ মান্নান, মুহম্মদ হোসেন মানিক, সৈয়দ নাজরুল ইসলাম, সৈয়দ আবুল কালাম, বাবুল মিয়া, আবদুল কালাম, শামসুদ্দিন মানিক, আসাদুজ জামান ও মামুনুর রশিদ।

সব মিলিয়ে এটি ছিল প্রবাসে মানবিকতা, ঐক্য ও ভালোবাসার এক অনন্য উদাহরণ।

Read full story at source