মন ভালো রাখার সহজ ৭ আমল
· Prothom Alo

জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন সবকিছু ঠিকঠাক মনে হয়—নামাজ পড়ছি, কাজ চলছে, সম্পর্কও ভালো—তবু অদ্ভুত অশান্তি আর অজানা অস্তিরতা মনে বাসা বাঁধে। এই অশান্তির কারণ সব সময় বাহ্যিক নয়; অনেক সময় অন্তরের নির্জীবতা আর গাফিলতিও প্রধান কারণ হয়ে থাকে।
Visit h-doctor.club for more information.
কোরআন ও হাদিস আমাদের শেখায়, মন যখন অসুস্থ হয়ে পড়ে, তখন বিশেষ কিছু আমল তাকে জীবন্ত করে, দুশ্চিন্তা দূর করে এবং বান্দাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে।
যখন আমরা কোরআন পড়ি এবং অর্থ নিয়ে ভাবি, তখন আয়াতগুলো আমাদের জীবনের সঙ্গে কথা বলে।
১. মর্ম বুঝে কোরআন পাঠ
কোরআন কেবল পাঠের জন্য নয়; এটি চিন্তা ও উপলব্ধির কিতাব। আল্লাহ-তাআলা বলেন, ‘এটি আমার নাজিলকৃত এক বরকতময় কিতাব, যেন তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে।’ (সুরা সোয়াদ, আয়াত: ২৯)
যখন আমরা কোরআন পড়ি এবং অর্থ নিয়ে ভাবি, তখন আয়াতগুলো আমাদের জীবনের সঙ্গে কথা বলে। এতে অন্তরের গাফিলতির স্তর ভেঙে যায় এবং আমরা নিজেদের নতুনভাবে আবিষ্কার করতে পারি।
সুন্দর ইবাদতে সুস্থতার ৪ প্রভাব২. মৃত্যুর স্মরণ
দুনিয়ার ব্যস্ততায় মানুষ প্রায়ই মৃত্যুকে ভুলে যায়, আর তখনই অন্তর কঠিন হয়ে পড়ে। এজন্য মহানবী (সা.) উম্মতকে বারবার সতর্ক করতেন। তিনি বলতেন, “তোমরা দুনিয়ার স্বাদ বিনষ্টকারী অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ কর।” (সুনানে তিরমিজি, হাদিস: ২৩০৭)
মৃত্যুর স্মরণ মানুষকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। এতে অহমিকা তার দূর হয়, দুনিয়ার প্রতি আসক্তি হ্রাস পায় এবং সে আমল সম্পর্কে সচেতন হয়ে উঠে।
যতবারই বান্দা আল্লাহকে ডাকেন, তিনি কখনো বিরক্ত হন না। বরং সমস্ত নিবেদন তিনি শুনেন, সাহায্য করেন, অথবা তা আখিরাতের জন্য সংরক্ষণ করেন।
৩. নিয়মিত প্রার্থনা
দোয়া বান্দার অন্তরকে আল্লাহর সঙ্গে যুক্ত রাখে। আন্তরিক দোয়া অন্তরের ভার লাঘব করে এবং প্রশান্তি আনে। আল্লাহ-তাআলা বলেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির, আয়াত: ৬০)
এ আয়াত বারবার স্মরণ করিয়ে দেয় যে যতবারই বান্দা আল্লাহকে ডাকেন, তিনি কখনো বিরক্ত হন না। বরং সমস্ত নিবেদন তিনি শুনেন, সাহায্য করেন, অথবা তা আখেরাতের জন্য সংরক্ষণ করেন।
৪. নিয়মিত জিকির
জিকির অন্তরের জীবন। যে অন্তর আল্লাহর স্মরণে থাকে, তা কখনো পুরোপুরি শূন্য বা অস্থির থাকে না। আল্লাহ-তাআলা বলেন, ‘জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।’ (সুরা রা'দ, আয়াত: ২৮)
‘সুবহানাল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’, ‘আল্লাহু আকবার’—এসব ছোট ছোট আমল অন্তরে প্রশান্তি এবং স্থিরতা বয়ে আনে।
বেহেশতে ঘর নির্মাণ হবে যাদের জন্য৫. নীরবে আল্লাহর স্মরণে অশ্রুপাত
মানুষের অন্তর সবচেয়ে বেশি নরম হয় তখন, যখন সে নীরবে অশ্রুপাত করে এবং আল্লাহর সামনে নিজেকে তুলে ধরে।
হাদিসে এসেছে, ‘সাত শ্রেণির মানুষ কেয়ামতের দিন আরশের ছায়া পাবে… (এর মধ্যে এক শ্রেণির মানুষ হলো) যিনি নির্জনে আল্লাহকে স্মরণ করে কেঁদেছেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৬০)
এই কান্না লোকদেখানো নয়; এটি নিজের ভুল, দুর্বলতা এবং আল্লাহর প্রতি ভালোবাসা থেকে উৎসারিত। এই নীরব মুহূর্তই অন্তরকে জীবন্ত করে তোলে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে গভীর করে।
৬. সৎ মানুষের সান্নিধ্য
মানুষের অন্তরও প্রায়শই পরিবেশের প্রভাবের ওপর নির্ভরশীল। আমরা যাদের সঙ্গে সময় কাটাই, তারা অজান্তেই আমাদের চিন্তা ও আচরণকে প্রভাবিত করে। তাই কোরআন নির্দেশ দেয়, ‘তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো।’ (সুরা তাওবা, আয়াত: ১১৯)
সহিহ বুখারি, হাদিস: ৬১৩৮যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।যারা আল্লাহকে স্মরণ করেন, নেক কাজের দিকে আহ্বান জানান, তাদের সান্নিধ্যে থাকলে নিজের ভেতরেও ইতিবাচক পরিবর্তন আসে। অন্যদিকে, গাফেল মানুষের সঙ্গে সময় কাটালে অজান্তেই মন ভারী হয়ে যায়। তাই সৎ সঙ্গী নির্বাচনও অন্তর জীবিত রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম।
৭, কথায় ও চিন্তায় সংযম
অপ্রয়োজনীয় কথা কেবল সময়ই নষ্ট করে না; এটি অন্তরকেও ভারী করে তোলে। মহানবী (সা.) তাই বলতেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬১৩৮)
যখন মানুষ নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করে, তখন সে নিজের ভেতরের জগতকেও নিয়ন্ত্রণ করতে শেখে। এতে অন্তর হালকা হয়, মনোযোগ বৃদ্ধি পায় এবং আল্লাহর স্মরণে স্থিরতা আসে।
কোরআন যেভাবে জীবনের সফলতার পথ দেখায়