চৈত্রসংক্রান্তিতে গুলশান সোসাইটির আলপনা উৎসব
· Prothom Alo

চৈত্রসংক্রান্তির রাতে আলপনা উৎসবের আয়োজন করেছে রাজধানীর গুলশানের বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটি। সোমবার রাত ১০টার দিকে গুলশানের লেক পার্কসংলগ্ন ৬২ নম্বর সড়কে এই আলপনা উৎসব শুরু হয়। আলপনা আঁকার এই আয়োজন গভীর রাত পর্যন্ত চলবে।
Visit sport-tr.bet for more information.
উৎসবের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাতসহ সংগঠনের অন্যান্য সংগঠক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ আয়োজনে গুলশানের বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা চাই প্রতিটি সোসাইটি এ ধরনের সৃজনশীল আয়োজন করুক। নগরবাসীকে উৎসবের আমেজে রাখতে সিটি করপোরেশন এসব কাজে সব সময় সহযোগিতা করছে।’
আয়োজনের উদ্দেশ্য নিয়ে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, ‘শহর মানে শুধু ইট-পাথরের ভবন বা কংক্রিট নয়। একটি শহরকে বাঁচাতে হলে এর বাসিন্দাদের নানা সাংস্কৃতিক আয়োজনে সম্পৃক্ত করতে হয়। সুন্দর শহর গড়তে হলে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্য থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।’
এদিকে গুলশান সোসাইটি জানিয়েছে, চৈত্রসংক্রান্তির এই আলপনা উৎসবের রেশ ধরে মঙ্গলবার পয়লা বৈশাখেও থাকছে ব্যাপক আয়োজন। বিকেল থেকে গুলশান লেক পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বৈশাখী উৎসব শুরু হওয়ার কথা রয়েছে।