ঢাকা ট্রাভেল মার্টে মেডপার্কের আধুনিক চিকিৎসা সেবা উপস্থাপন

· Prothom Alo

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ঢাকা ট্রাভেল মার্টে ব্যাংককের মেডপার্ক হাসপাতাল বাংলাদেশিদের জন্য আধুনিক চিকিৎসাসেবা ও সুবিধা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে।

রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ৯ থেকে ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’। বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরসহ পর্যটন, স্বাস্থ্য ও শিক্ষা সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশি–বিদেশি বিমান সংস্থা ও হোটেল-রিসোর্ট অংশ নিয়েছে এখানে। মেলায় ৮০টির বেশি বুথে এসব প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করেছে।

Visit playerbros.org for more information.

সংবাদ সম্মেলনে কথা বলছেন হাসাপাতালের কমৃকর্তারা

এরই অংশ হিসেবে বাংলাদেশীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর ব্যাংককের মেডপার্ক হাসপাতাল মেলার শেষ দিন আয়োজন করে সংবাদ সম্মেলন। এখানে হাসপাতালটির আধুনিক ডায়াগনস্টিক ও চিকিৎসা সেবা, বিশেষ করে জটিল রোগের চিকিৎসা আর বাংলাদেশি রোগীরা কীভাবে এসব সুবিধা গ্রহণ করতে পারবেন তা তুলে ধরা হয়।

৫৫০ শয্যার এই মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালটি নিউজ উইকের “ওয়ার্ল্ডস বেস্ট হসপিটালস”–এর তালিকায় বিশ্বের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর একটি। উন্নত চিকিৎসা ফলাফল, রোগীসেবা ও চিকিৎসাক্ষেত্রে উদ্ভাবনে উৎকর্ষতার জন্য এর আলাদা সুনাম রয়েছে।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি, মেডপার্কের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. বিরাট পিনইয়োপর্নপানিত, রেডিয়েশন অনকোলজিস্ট ডা. ইয়ংইউট কংথানারাত, অর্থোপেডিক সার্জন ডা. উয়াইউইট সাংগুয়ানওংওয়ান ও হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং (বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা) বিভাগের ম্যানেজার কাজী শাহরিন সাইফ।

কাজী শাহরিন সাইফ বাংলাদেশি রোগীদের জন্য মেডপার্ক প্রদত্ত সুবিধাসমূহ তুলে ধরেন। তিনি জানান, চিকিৎসার জন্য বাংলাদেশিদের কাছে থাইল্যান্ড এখন একটি অন্যতম গন্তব্য। তাদের চিকিৎসাপ্রক্রিয়াকে আরও ঝামেলাহীন করতে বাংলাদেশি রোগীদের জন্য মেডপার্ক হাসপাতালে একটি বিশেষ হেল্প ডেস্ক রয়েছে, যেখানে ১০ জনের বেশি বাংলা ভাষাভাষী কো-অর্ডিনেটর অনুবাদ ও অন্যান্য সহায়তা প্রদান করেন। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে হাসপাতালটির রেফারেল অফিস রয়েছে, যা রোগীদের চিকিৎসা সমন্বয়, ভ্রমণ ব্যবস্থাপনা এবং চিকিৎসা-পরবর্তী সেবা নিশ্চিত করতে সহায়তা করে থাকে।

গুরুতর অসুস্থ বাংলাদেশি রোগীদের জন্য হাসপাতালটি এয়ার অ্যাম্বুলেন্স সেবাও প্রদান করে। উন্নত আইসিইউ সুবিধাসম্পন্ন এই অ্যাম্বুলেন্সগুলোতে কাজ করে আন্তর্জাতিক রোগী পরিবহনে অভিজ্ঞ বিশেষজ্ঞ দল।

মেডপার্ক হাসপাতালটি ব্যাংককের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় রামা রোডে, সুখুমভিত ২১-এর নিকটে অবস্থিত। ২৫ তলা বিশিষ্ট নিজস্ব অত্যাধুনিক ভবনে প্রায় ৯০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে হাসপাতালটির কার্যক্রম পরিচালিত হয়। এখানে পিইটি-সিটি, থ্রি টেসলা এমআরআই, ২৫৬-স্লাইস সিটি, স্পেক্ট-সিটি, নিউক্লিয়ার মেডিসিন ইমেজিং, লিনাক-ভিত্তিক রেডিয়েশন থেরাপি এবং হাইব্রিড অপারেশন থিয়েটারের মতো আধুনিক প্রযুক্তি রয়েছে।

তারপর চিকিৎসকবৃন্দ নিজেদের ক্ষেত্রে বিভিন্ন রোগের জটিলতা, অত্যাধুনিক চিকিৎসা ও সেবার নানা কৌশলগুলো নিয়ে আলোচনা করেন। ২০২২ শুরু করে এখন পর্যন্ত কীভাবে মেডপার্ক বাংলাদেশের গুরত্বর রোগীদের চিকিৎসা করেছে সেই অভিজ্ঞতা তুলে ধরেন ডা. ভিরাট পিনইয়োপর্নপানিত। সহজ অঙ্গ প্রতিস্থাপনের বিভিন্ন কৌশল নিয়ে কথা বলেন তিনি। ভিরাট আরও বলেন, ‘বাংলাদেশের যে কোনো রোগীদের সাহায্য করতে আমরা আছি’।

ডা. ইয়ংইউট কংথানারাত তাঁর প্রেজেন্টেশনে ক্যানসারে রেডিওথেরাপির ভূমিকা, অন্যান্য চিকিৎসা কৌশল ও মাধ্যমগুলোর বিভিন্ন দিক আলোচনা করেন। তিনি আরও বলেন, ‘রেডিয়েশনের সবচেয়ে আধুনিক মেশিন মেডপার্কে আছে। কিন্তু শুধু মেশিন থাকলেই হয় না, সঙ্গে প্রয়োজন প্রশিক্ষিত ডাক্তার আর সেবা ও যত্ন– যা নিশ্চিত করছে মেডপার্ক। তাঁর আলোচনায় আরও উঠে এসেছে সার্জারি না করেই প্রোস্টেট ক্যান্সার ট্রিটমেনটের অনেক দিক।

হাসপতালটির অর্থোপেডিক ক্লিনিক নিয়ে ধারণা দেন ডা. ওয়াইউইট সাংগুয়ানওংওয়ান। তাদের সফলতার কিছু গল্পও উঠে আসে তাঁর বর্ণনায়। এছাড়া মেডপার্ক কীভাবে কম কাটাছেঁড়া করেই সফলভাবে রোবটের সহযোগীতায় সার্জারি করছেন–তা উঠে আসে।  

অভিজ্ঞতা শেয়ার করছেন একজন সেবাগ্রহীতা

চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশিরা এখন থাইল্যান্ডকে বেছে নিচ্ছেন, এতে দেশটির চিকিৎসাক্ষেত্র যে উন্নত সেদিকে ইঙ্গিত করে। একই সঙ্গে দেশটির দায়িত্ব আরও বেড়েছে। থিতিপর্ন চিরাসাওয়াডি বলেন, সেই দায়িত্ব থেকেই দক্ষ ডাক্তার ও নার্সদের দ্বারা অত্যাধুনিক চিকিৎসা সেবা অফার করছে থাইল্যান্ডের মেডপার্ক হসপিটাল। উন্নত চিকিৎসা ফলাফল, রোগীসেবা ও চিকিৎসা ক্ষেত্রে উদ্ভাবনে উৎকর্ষের জন্য বিশ্ব জুড়ে সুনাম অর্জন করেছে এই চিকিৎসাকেন্দ্র।

ঐ হাসপাতালে চিকিৎসাসেবা নেওয়া একাধিক সেবাগ্রহীতা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন সংবাদ সম্মেলনে।

ছবি: হাল ফ্যাশন

Read full story at source