আজকের বিনিময় হার
· Prothom Alo
আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক দিন ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে, তবে দামের বাড়তি প্রবণতা বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের দাম অপরিবর্তিত আছে। আজ ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম ১২২ টাকা ৭৫ পয়সা। কয়েক মাস ধরেই ডলারের দাম ওঠানামা করছে। তবে গত এক মাসে ডলারের দাম অল্প কিছুটা বেড়েছে।
Visit freshyourfeel.com for more information.
আজ দেশের মুদ্রাবাজারে যেসব মুদ্রার দাম বেড়েছে, সেগুলোর মধ্যে আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, ইয়েন, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। কমেছে রুপির দাম; অপরিবর্তিত আছে ইয়েনের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।