ফিরলেন আইইউ
· Prothom Alo

‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’–এ অভিনয় করে দুনিয়াজুড়ে খ্যাতি পেয়েছেন অভিনেত্রী আইইউ। এবার ‘পারফেক্ট ক্রাউন’ নামে নতুন সিরিজে নিয়ে ফিরলেন এই তারকা।
Visit turconews.click for more information.
রাজকীয় প্রেমের গল্পে নির্মিত সিরিজটি ১০ এপ্রিল থেকে প্রচার করছে এমবিসি। এতে আইইউয়ের বিপরীতে অভিনয় করবেন বিয়ন উ-সক।
নাটকের গল্পে দেখা যাবে, এক রাজপুত্রের সঙ্গে ধনী নারীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। মেয়েটির অর্থ-সম্পদ আছে, কিন্তু সামাজিক মর্যাদা নেই। অন্যদিকে রাজপুত্রের মর্যাদা থাকলেও ব্যক্তিগত স্বাধীনতা খুবই সীমিত।
নাটকের শুরুতেই দেখা যায়, প্রিন্স ইয়ানকে (বিয়ন উ-সক) বিয়ের প্রস্তাব দেন সং হি-জু (আইইউ)। শেষ পর্যন্ত কী ঘটে?—তা জানতে অপেক্ষায় থাকতে হবে।
‘পারফেক্ট ক্রাউন’–এ অভিনয় করেছেন আইইউ ও বিয়ন উ–সকআইইউর বাজিমাত‘পারফেক্ট ক্রাউন’–এর অভিনয়শিল্পীদের নাম ঘোষণার পর থেকেই সিরিজটি নিয়ে নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। আইইউকে আগের কাজ দিয়ে অভিনয়ে নিজের অবস্থান শক্ত করেছেন। ‘লাভলি রানার’ নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পান বিয়ন উ-সক।
নাটকটি প্রচারের আগে ফানডেস্কের নাটকটি শীর্ষে ছিল। সম্প্রচারের পরও ইতিবাচক সাড়া মিলছে। ঝকঝকে চিত্রায়ণ, প্রাণবন্ত চরিত্র আর দ্রুতগতির গল্প দর্শকদের টানছে।
আইইউ এই নাটকে নতুনভাবে নিজেকে তুলে ধরেছেন। অন্যদিকে ইয়ান চরিত্রে বিয়ন উ-সকও আলাদাভাবে নজর কেড়েছেন।
নিলসেন কোরিয়ার তথ্যমতে, প্রথম পর্বে নাটকটির দর্শকসংখ্যা ছিল ৭ দশমিক ৮ শতাংশ। শুক্রবার-শনিবারের নাটকের মধ্যে এটি ছিল শীর্ষে। সর্বোচ্চ রেটিং ওঠে ৯ দশমিক ৩ শতাংশ পর্যন্ত।