যাত্রাবাড়ী ও তেজগাঁও থেকে ৬৭ জন গ্রেপ্তার

· Prothom Alo

রাজধানীর যাত্রাবাড়ী ও তেজগাঁও থেকে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থেকে ১৫ জন এবং তেজগাঁও থেকে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Visit tr-sport.click for more information.

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে ডিএমপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. নূর আমিন হাওলাদার (২৮), মাহমুদ মিয়া (২২), মোহাম্মদ বেলাল (৩২), ফারুক মিয়া (৩০), লুৎফা বেগম (৪২), জুবায়ের হোসেন শিহাব (২১), মো. রাজিব (২৯), ফুয়াদ হোসেন ববি (৩৮), মো. আলাউদ্দীন (৪০), নাকীব ইসলাম দিদার (২৬), মো. আরাফাত (১৯), মো. রবিন (২৫), আবদুর রহমান (২৩), বাপ্পি হোসেন (২৮) এবং মো. সুজন শেখ (১৯)।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে আরও বলা হয়েছে, ব্যক্তিদের কাছ থেকে ৪ হাজার ইয়াবা বড়ি, দেড় কেজি গাঁজা, ১ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন এবং পলিথিন বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

তেজগাঁও থানার বরাত দিয়ে ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. আশিক মোহাম্মদ (২০), মো. শাকিল (২১), জাহাঙ্গীর হোসেন হৃদয় (২৯), মোহাম্মদ আলী (৩০), সুমন (৩৪), শাহিনুর বেগম (৩৪), রুনা বেগম (৩৪), মো. রাসেল মিয়া (৩৭), মো. শান্ত (২৪), রিপন আল হাসান (২১), সাদমান সাকিব খান (২৭), মেহেদী হাসান (২০), মো. আকাশ (২৪), জাবেদ ওরফে মন্টু (৪০), মো. টুটুল (২৬), মো. তালেব (১৭), মো. রাসেল (২১), আল-আমিন (২৫), মো. সোহেল (৩৮), মো. জনি (৩৮), সোহেল মিয়া (২৪), শাকিল মিয়া ওরফে গিট্টু শাকিল (২০), মো. অমিত (২১), মো. শাকিল (২৩), রাব্বি মোল্লা (৩১), মো. মোহিন (১৯), খলিলুর রহমান (৫২), মো. মিঠুন ওরফে ডোরেমন (২৯), মো. আবিদ (৩০), মো. সুমন (৩১), মো. বাদশা (২৫), মো. বাল্লিক, মো. জীবন, সুজন মিয়া (২২), মো. নূর আলম (২৬), মো. জাহাঙ্গীর (২৮), মো. মহসীন (২৫), হামীম ফকির (২০), মো. সাগর (২৮), মো. ইমন (২৮), মো. আকাশ (২৬), আল আমিন রাসেল (২১), মো. মোস্তফা পাটোয়ার (৫৫), মিজানুর রহমান (২২), মো. আলম (২৮), তকি ওসমান (২১), মো. সোহেল (২৯), শাহনাজ পারভীন রিপা (২৮), ওমর ফারুক (২৫), সায়দার আলী (৩০), মো. আতাউর রহমান (৩০) এবং মো. সুজন মিয়া (২২)।

Read full story at source