দক্ষিণ কোরিয়ার ইউএসটি স্কলারশিপ, প্রয়োজন আইইএলটিএস বা টোয়েফল
· Prothom Alo

দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) স্কলারশিপ দিচ্ছে। স্নাতকোত্তর,পিএইচডি ও ইন্টিগ্রেটেড মাস্টার্স–পিএইচডি প্রোগ্রামের এই স্কলারশিপে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
Visit betsport24.es for more information.
ইউএসটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত। পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়টি ২০০৩ সালে যাত্রা শুরু করে। বর্তমানে প্রায় ৩০টি গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করছে যেখানে চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে।
সুযোগ-সুবিধা—
*স্নাতকোত্তরে প্রতি মাসে ১২ লাখ কোরিয়ান উন ভাতা প্রদান করবে
*পিএইচডিতে প্রতি মাসে ১৬ লাখ কোরিয়ান উন ভাতা প্রদান করবে
*সম্পূর্ণ ও আংশিক টিউশন ফি প্রদান করবে
*দুর্ঘটনা, মেডিক্যাল চেকআপ, ই-লাইব্রেরি, কাউন্সেলিং ইত্যাদির জন্য ছাত্রদের সহায়তা দেওয়া হবে
*বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ
আবেদনের যোগ্যতা—
*স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে
*একাডেমিক ফলাফল ভালো হতে হবে
*ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে
*নেতৃত্বের দক্ষতাকে প্রাধান্য দেওয়া হবে।
প্রয়োজনীয় নথি—
*গবেষণা প্রস্তাব
*একাডেমিক ট্রান্সক্রিপ্ট
*মাস্টার্স ডিগ্রি থিসিস
*ইংরেজিতে দক্ষতার প্রমাণপত্র (আইইএলটিএস, টোয়েফল ইত্যাদি)।
কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা, অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্কলারশিপে আবেদনে ইংরেজিতে দক্ষতার প্রমাণপত্র প্রয়োজনআবেদনপ্রক্রিয়া—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীদের ইইউএসটির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। ভর্তি আবেদনপ্রক্রিয়ার জন্য ৩০ মার্কিন ডলার বা ৩৫ হাজার কোরিয়ান উন (নন-রিফান্ডেবল) আবেদন ফি প্রদান করতে হবে।
*আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
জনপ্রিয় অনেক গ্র্যাজুয়েট ডিগ্রি আর্থিকভাবে লাভজনক নয়, বলছে গবেষণা