বলীখেলায় উচ্ছ্বাসে মাতলেন হাজারো দর্শনার্থী

· Prothom Alo

চারদিকে দর্শকের উচ্ছ্বাস। মাঠে কুস্তি লড়ছেন দুজন। প্রাণপণে লড়ে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করতে। তাঁদের কুস্তি শেষ হতেই আবার দুজন নামছেন লড়াইয়ে। এভাবে পালাক্রমে চলতে থাকে লড়াই।

প্রায় শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে গতকাল শনিবার বিকেলে এভাবেই অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে শতবর্ষের ঐতিহ্যবাহী বলীখেলা। উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট মাঠে এই বলীখেলা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলা থেকে বলীরা অংশগ্রহণ করেন। তবে দর্শকের বিশৃঙ্খলার কারণে প্রথম ও দ্বিতীয় পুরস্কার নির্ধারণ স্থগিত রেখেই খেলার সমাপ্তি ঘোষণা করতে হয়েছে আয়োজক কমিটিকে।

Visit h-doctor.club for more information.

বলীখেলা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, শত বছরের বেশি সময় ধরে এই বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও স্থানীয় যুবকদের উদ্যোগে খেলার আয়োজন করা হয়। এবারের আসরে নোয়াখালীর মোশারফ বলী, কুমিল্লার বাঘা শরিফ, রাশেদ মাল, শাহজাহান ও টাইগার নয়ন; ব্রাহ্মণবাড়িয়ার তাহসাহিন, আমিন বলী, বাদশা বলী এবং মিরসরাইয়ের লুদ্দাখালীর কামরুল বলীসহ অনেকেই অংশগ্রহণ করেছেন।

বলীখেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক। খেলার উদ্বোধন করেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন।

প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করতে প্রাণপণে লড়ে যাচ্ছেন দুজন বলী। গতকাল বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে

বলীখেলা আয়োজক কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, ‘প্রায় অর্ধলক্ষ দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন। খেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক বলী অংশগ্রহণ করেন।’ প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই সমাপ্তি ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘প্রথম ও দ্বিতীয় পুরস্কার দর্শকের বিশৃঙ্খলার কারণে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Read full story at source