পরাগায়নের জন্য পুষ্পমঞ্জরির গুরুত্ব অনেক বেশি
· Prothom Alo

জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১১
Visit sport-tr.bet for more information.
১. ফুলের তৃতীয় স্তবক কোনটি?
ক. বৃতি খ. পুষ্পাক্ষ
গ. পুংস্তবক ঘ. দলমণ্ডল
২. প্রজননকাজে সরাসরি অংশগ্রহণ করে—
ক. পরাগনালি খ. পুংজননকোষ
গ. পুংকেশর ঘ. স্ত্রীকেশর
৩. পরাগায়নের জন্য কিসের গুরুত্ব বেশি?
ক. পুষ্পমঞ্জরি খ. গর্ভকেশর
গ. গর্ভাশয় ঘ. গর্ভদণ্ড
৪. ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষটিকে কী বলে?
ক. এপিক্যাল কোষ খ. ভ্রূণমূল
গ. ভ্রূণ ঘ. ভ্রূণদণ্ড
৫. এপিক্যাল কোষ ধীরে ধীরে কিসে পরিণত হয়?
ক. ভ্রূণ খ. দণ্ড
গ. ভ্রূণমূল ঘ. গর্ভাশয়
৬. লাউ, কুমড়া, পটোল ইত্যাদি প্রকৃতপক্ষে কী?
ক. সবজি খ. ফুল
গ. ফল ঘ. বীজ
৭. নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হলে কী গঠন প্রক্রিয়া শুরু হয়?
ক. ফুল খ. ফল
গ. বীজ ঘ. সবজি
৮. প্রকৃত ফল কোনটি?
ক. আম খ. আপেল
গ. চালতা ঘ. আনার
৯. অপ্রকৃত ফল কোনটি?
ক. আপেল খ. আম
গ. জাম ঘ. কাঁঠাল
১০. ডিম্বাণু ও শুক্রাণু উভয়ই—
i. হ্যাপ্লয়েড
ii. এক প্রস্থ ক্রোমোজোম বলে
iii. ডিপ্লয়েড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. নিষেক প্রক্রিয়া—
i. বিশেষভাবে নির্দিষ্ট
ii. সাধারণত অপরিবর্তনশীল
iii. বারবার নিষিক্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. জাইগোট প্রথম বিভাজনে কয়টি কোষ সৃষ্টি হয়?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
১৩. জাইগোট বিভাজন কীভাবে ঘটে?
ক. অনুপ্রস্থে খ. অনুদৈর্ঘ্যে
গ. ভ্রূণে ঘ. ডিপ্লয়েডে
১৪. একটি বীজ অঙ্কুরিত হয়ে কী সৃষ্টি করে?
ক. একটি পূর্ণাঙ্গ জাইগোট
খ. একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইট
গ. একটি পূর্ণাঙ্গ ভ্রূণ
ঘ. একটি পূর্ণাঙ্গ পরাগরেণু
সঠিক উত্তর
১. গ ২. খ ৩. ক ৪. ক ৫. ক ৬. গ ৭. খ ৮. ক ৯. ক ১০. ক ১১. ক ১২. খ ১৩. ক ১৪. খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা