নগদে এক দিনে ২ হাজার ১৪৭ কোটি টাকার রেকর্ড লেনদেন

· Prothom Alo

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে এক দিনে রেকর্ড ২ হাজার ১৪৭ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ঈদকে সামনে রেখে ১৯ মার্চ লেনদেনে এই রেকর্ড হয়েছে প্রতিষ্ঠানটিতে। রেকর্ড লেনদেনের পরদিন অর্থাৎ ২০ মার্চও নগদের মাধ্যমে লেনদেন হয় ২ হাজার ৬৪ কোটি ৫৬ লাখ টাকা। এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, ঈদকে সামনে রেখে লেনদেনের পরিমাণ স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যায়। যেখানে স্বাভাবিক সময়ে দিনে গড়ে ৭৫ থেকে ৮০ লাখ টাকা লেনদেন হয়, সেখানে ১৯ মার্চ লেনদেনের পরিমাণ ছিল ১ কোটি ৬৩ লাখ টাকা। পরদিনও এই লেনদেনের পরিমাণ ছিল ১ কোটি ৫২ লাখ টাকা।

Visit truewildgame.com for more information.

নগদ জানিয়েছে, এর আগে নগদের মাধ্যমে এক দিনে দুই হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। তবে এবারের অঙ্কটি আগের সব রেকর্ড ছাড়িয়েছে। নগদের তথ্যমতে, ১৯ ও ২০ মার্চ হওয়া লেনদেনের বড় অংশই ছিল ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, সরকারি ভাতা বিতরণ, মোবাইল রিচার্জ ও বিভিন্ন পেমেন্ট সেবার। পাশাপাশি প্রবাসী আয়ের (রেমিট্যান্স) লেনদেনের পরিমাণও ছিল উল্লেখযোগ্য।

এক দিনের লেনদেনে রেকর্ডের পর এ জন্য গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নগদে নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। তিনি বলেন, দেশের মানুষের আস্থা ও বিশ্বাসই এই সাফল্যের মূল চালিকা শক্তি। উন্নত প্রযুক্তি ও সেবার মান বৃদ্ধির ফলে গ্রাহকের আস্থা বাড়ছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে লেনদেনের পরিমাণে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে চালু হওয়া নগদ বর্তমানে দেশের অন্যতম বৃহৎ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সারা দেশে প্রায় তিন লাখ উদ্যোক্তা পয়েন্টের মাধ্যমে প্রতিদিন কোটি গ্রাহককে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। উদ্ভাবনী সেবা, তুলনামূলক কম ক্যাশ আউট চার্জ ও দ্রুত লেনদেনের সুবিধার মাধ্যমে আর্থিক খাতে পরিবর্তন এনেছে নগদ। সরকারি বিভিন্ন ভাতা ও অনুদান বিতরণেও প্রতিষ্ঠানটির ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও কৃষক কার্ড, ইমাম–মুয়াজ্জিন ভাতা ও অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Read full story at source