এমবাপ্পে জানালেন, তাঁর ভুল হাঁটুতে রিয়ালের পরীক্ষার খবরটি সঠিক নয়

· Prothom Alo

কিলিয়ান এমবাপ্পে চোট পেয়েছিলেন বাঁ হাঁটুতে। কিন্তু রিয়াল মাদ্রিদের মেডিক্যাল দল তাঁর ডান হাঁটুতে এমআরআই করে। অর্থাৎ এমবাপ্পের ভুল হাঁটুতে পরীক্ষা করেছে রিয়াল—সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবর উড়িয়ে দিয়েছেন ফরাসি তারকা নিজেই।

রিয়ালের মেডিক্যাল দল চোটাক্রান্ত হাঁটুর বদলে সুস্থ হাঁটুতে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল বলে যে খবর চাউর হয়েছে, তা অস্বীকার করেছেন এমবাপ্পে। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ফরাসি তারকা। সেখানে সংবাদমাধ্যমকে এমবাপ্পে বলেছেন, ‘(রিয়াল মাদ্রিদ) ভুল হাঁটু পরীক্ষা করেছে—এই তথ্যটি সত্য নয়।’

Visit lej.life for more information.

গত মঙ্গলবার ফ্রান্সের সংবাদমাধ্যম ‘আরএমসি স্পোর্ট’ এর সাংবাদিক প্রথম দাবি করেন, গত ডিসেম্বরে এমবাপ্পের বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। কিন্তু রিয়াল সেটি শনাক্ত করতে ব্যর্থ হয়, কারণ তারা তখন পরীক্ষা করেছিল এমবাপ্পের সুস্থ ডান হাঁটু। পরবর্তী সময়ে স্পেনের বেশ কিছু সংবাদমাধ্যমও একই খবর প্রকাশ করে।

শুধু তাই নয়, সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ও এমবাপ্পের ভুল হাঁটুতে চিকিৎসার খবর প্রকাশ করেছে। ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ভুলভাবে এমআরআই করার পরও খেলা চালিয়ে যান এমবাপ্পে। অথচ সে সময় তাঁর চোট পাওয়া বাঁ হাঁটুতে স্পষ্ট প্রদাহ বা ফোলা ভাব ছিল। যেহেতু এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি নেই, তাই সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন। এ ঘটনার বিষয়ে জানতে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ও এমবাপ্পের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে কোনো মন্তব্য না পাওয়ার কথাও জানায় সংবাদমাধ্যমটি।

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে প্রস্তুত হচ্ছেন এমবাপ্পে

কিন্তু এমবাপ্পে রিয়ালের ভুল চিকিৎসার খবর অস্বীকার করে বলেছেন, ‘পরিস্থিতির জন্য পরোক্ষভাবে হয়তো আমারও কিছুটা দায় আছে। কারণ, আপনার কী হয়েছে বা কী ঘটছে, তা নিয়ে মুখ না খুললে গুজব ছড়ানোর সুযোগ তৈরি হয়। সবাই তখন নিজের মতো করে শূন্যস্থান পূরণে ব্যস্ত হয়ে পড়ে।’

আর্জেন্টিনা কেন প্রীতি ম্যাচে দুর্বল দলের মুখোমুখি হয়, পারফরম্যান্স কেমন

এমবাপ্পে আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদের সঙ্গে আমাদের আলোচনা সব সময়ই খুব পরিষ্কার ছিল। আমি যখন মাদ্রিদে পুনর্বাসন শুরু করি কিংবা যখন প্যারিসে ছিলাম—সবখানেই ক্লাবের ডাক্তার, ফিজিওথেরাপিস্ট ও ফিজিক্যাল ট্রেনার আমার সঙ্গে ছিলেন। প্যারিসে বসেই আমরা সবকিছু সমন্বয় করেছি, তাই এখানে কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই।’

এমবাপ্পে প্রথম চোটের কবলে পড়েন গত ৭ ডিসেম্বর সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে। হাঁটু মচকানোর বিষয়টি নিশ্চিত হওয়ার আগে গত বছরের শেষ দিকে আলাভেস, তালাভেরা ও সেভিয়ার বিপক্ষে তিনটি ম্যাচ খেলেন তিনি।

হাঁটুর চোট কাটিয়ে ফ্রান্সের অনুশীলনে ফুরফুরে মেজাজে আছেন এমবাপ্পে

গত ৩১ ডিসেম্বর রিয়াল মাদ্রিদ মেডিক্যাল রিপোর্টে তাঁর হাঁটু মচকানোর (স্প্রেইন) বিষয়টি নিশ্চিত করে। চলতি মাসেই চোট নিয়ে দ্বিতীয় মতামতের জন্য প্যারিসে যান এমবাপ্পে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর চোটের সবশেষ অবস্থা জানানো হয়, এর ফলে তিন সপ্তাহেরও বেশি সময় মাঠের বাইরে কাটাতে হয় তাঁকে।

চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার শেষ ষোলো ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে মাঠে ফেরেন এমবাপ্পে। বদলি হিসেবে নেমে ২১ মিনিট খেলেন। নিজের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এমবাপ্পে বলেন, ‘এখন আমি বেশ ভালো বোধ করছি, বিশেষ করে আমার দুই হাঁটু নিয়ে কোনো সমস্যা নেই, যা আমার জন্য খুব জরুরি ছিল। এর কৃতিত্ব আমার ক্লাবেরও (রিয়াল মাদ্রিদ), তারা আমার ফিটনেসের ব্যাপারে বেশ ভালো যত্ন নিয়েছে।’

যুক্তরাষ্ট্রের ফক্সবরোয় জিলেট স্টেডিয়ামে আজ প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

বেলফাস্ট থেকে বেরগামো: নীল উৎসবে কি ধুয়ে যাবে সেই পুরোনো অভিশাপ

Read full story at source