ভারতের বিশ্বকাপ জয়ে ভাঙল স্ট্রিমিংয়ের সব রেকর্ড

· Prothom Alo

৮ মার্চ শেষ হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ নতুন এক রেকর্ড গড়েছে। না, কোনো ক্রিকেটার নন, দর্শকেরাই গড়েছেন সেই ইতিহাস! আজ এক বার্তায় আইসিসির পক্ষ থেকে তেমনটাই জানানো হয়। ইতিহাসটি হলো, শুধু ভারতেই বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি ডিজিটাল প্ল্যাটফর্মে দেখেছেন ৭২.৫ মিলিয়ন (৭ কোটি ২৫ লাখ) মানুষ, যা আগে কখনো হয়নি।

Visit h-doctor.club for more information.

ক্রিকেটের প্রতি মানুষের এতটা আগ্রহ দেখে রোমাঞ্চিত আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্ত। তিনি বলেন, ‘এ আসরটি দেখিয়েছে, ক্রিকেটের সবচেয়ে আবেগপ্রবণ বাজারে ক্রিকেট কতটা ভালোবাসা পায়।’

বাঁধভাঙা উদ্‌যাপনে মেতে শিরোপা জয়ের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন সূর্যকুমার যাদবরা

এ তো শুধু ডিজিটাল প্ল্যাটফর্মের হিসাব। সম্প্রচারমাধ্যমে নিশ্চয়ই বিশ্বকাপ নিয়ে মানুষের কৌতূহল ছিল আরও বেশি।

বিশ্বকাপের সহ-আয়োজক ও টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ছিল ভারত। ৮ মার্চের ফাইনালে তারা নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। সেই ম্যাচের দর্শক–চাহিদাই ডিজিটাল প্ল্যাটফর্মে আগের সব রেকর্ড ভেঙেছে।

ভারতীয় স্ট্রিমিং পার্টনার জিওহটস্টারের তথ্য অনুযায়ী গুপ্ত নিজেই রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন, ‘ফাইনাল ম্যাচটিতে ৭২.৫ মিলিয়ন ডিজিটাল ইউজারের চোখ ছিল, যা বৈশ্বিক স্ট্রিমিংয়ে নতুন রেকর্ড।’

ভিভ রিচার্ডস, ডি ভিলিয়ার্স কিংবা কোহলি: ফাস্ট বোলিংয়ের বিপক্ষে কার কী কৌশল

মুম্বাইয়ে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড সেমিফাইনালেও মানুষের উন্মাদনা কম ছিল না। সেই ম্যাচে ভারত ইংল্যান্ডকে ৭ রানে হারায়। জিওহটস্টারের জানিয়েছে, ওই ম্যাচে ৬১৯ মিলিয়ন (৬১ কোটি ৯০ লাখ) ভিউ হয়েছিল এবং একই সময়ে সর্বোচ্চ ৬৫ মিলিয়ন (৬ কোটি ৫০ লাখ) দর্শক ছিল।

যদিও ফাইনালের মোট ভিউয়ের সংখ্যা এখনো প্রকাশ করেনি আইসিসি।

আইসিসির মাসসেরা সাহিবজাদা ফারহান ও অরুন্ধতী রেড্ডি

Read full story at source