ঈদের প্রথম দিন: টিভিতে আজ যা যা দেখতে পারেন (পর্ব - ২)
· Prothom Alo

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, চলচ্চিত্র, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের প্রথম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বিটিভি
Visit truewildgame.online for more information.
সকাল ১০টায় শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘শিশু মেলা’। বেলা ১১টায় বিশেষ নৃত্যানুষ্ঠান। দুপুর ১২টায় গাজী মাজহারুল আনোয়ারের গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘এই মন তোমাকে দিলাম’। বিকেল ৫টায় স্ট্যান্ডআপ কমেডি শো। সন্ধ্যা ৬টায় তারকাদের ঈদ আড্ডা (পর্ব-০১)। অংশগ্রহণে আবুল হায়াত, দিলারা জামান, খুরশীদ আলম। সন্ধ্যা ৭টায় ব্যান্ড শো ‘পথচলা’। রাত ৮টা ৩০ মিনিটে নাটক মিস একাল মিস্টার সেকাল। রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ ছায়াছন্দ (পর্ব-০১)। রাত ১০টায় ‘আনন্দমেলা’।
এটিএন বাংলা
বেলা ১টা ২৫ মিনিটে ‘তারার মেলা’। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক মাথা গরম দবির। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, সামান্তা পারভেজ। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নাটক মামাতো বোন যখন বউ। অভিনয়ে মোশাররফ করিম, হিমি। রাত ৮টা ৫০ মিনিটে নাটক ভালোবেসে অবশেষে। রাত ১০টা ৩০ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান ‘মিউজিক ভাইবস’। অতিথি: মনির খান, আঁখি আলমগীর। রাত ১১টায় বিশেষ টেলিফিল্ম মালেক পাগলা। অভিনয়ে চঞ্চল চৌধুরী, হিমি।
বাংলাভিশন
বেলা ১১টা ৫ মিনিটে ‘আমাদের রান্নাঘর’। বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম তিন কানা। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম। বিকেল ৪টা ৩০ মিনিটে বিশেষ ধারাবাহিক তুর্কি ডাবিং সিরিয়াল ঝানু চোর চানু। বিকেল ৫টা ৩৫ মিনিটে নাটক মনের মতো বউ। অভিনয়ে নিলয় আলমগীর, মারিয়া শান্ত। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিশেষ ধারাবাহিক কাজের মেয়ে অরিন। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক বউ মন বোঝে না। অভিনয়ে মোশাররফ করিম, মিহি আহসান। রাত ৮টা ৪০ মিনিটে বিশেষ ধারাবাহিক অডিও ফাঁস। রাত ৯টা ২৫ মিনিটে নাটক মিস্টার পরিষ্কার। অভিনয়ে নিলয় আলমগীর, সামিরা খান মাহি। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক মনের বয়স ১৬। অভিনয়ে মোশাররফ করিম, হিমি। রাত ১১টা ৪৫ মিনিটে নাটক ফুটানি বাবু। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে নাটক বেশি বলে বুলবুলি ২। অভিনয়ে তৌসিফ মাহবুব, তটিনী। বিকেল ৪টা ৩০ মিনিটে নাটক ফ্যামিলি ম্যান। অভিনয়ে জোভান, তটিনী, মনিরা মিঠু। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ছোটকাকু’ অবলম্বনে ধারাবাহিক নাটক কঙ্গ থেকে বঙ্গ। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক সখিনা। অভিনয়ে শ্যামল মাওলা, মৌসুমী মৌ, আবুল হায়াত। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক সরল সত্যবাদী। অভিনয়ে জাকিয়া বারী মম, সাইকা আহমেদ, সালাহউদ্দিন লাভলু।