সেরা অভিনেতার পুরস্কার জিতবেন কে

· Prothom Alo

অস্কারে এবার সেরা অভিনেতা হবেন কে—লাখ টাকার প্রশ্ন। কারণ, ‘মার্টি সুপ্রিম’ দিয়ে পুরস্কার মৌসুমে দাপট দেখানো টিমোথি শ্যালামে এগিয়ে থাকলেও সবশেষ অ্যাক্টর অ্যাওয়ার্ডসে আবার সেরা অভিনেতা হয়ে চমকে দিয়েছেন মাইকেল বি জর্ডান। অনেকে আবার বলছেন, এ দুজনকে হটিয়ে দ্বিতীয়বারের মতো লিওনার্দো ডিক্যাপ্রিওর হাতে উঠতে পারে অস্কার। আলোচনায় ঘুরেফিরে সেরা অভিনেতা হিসেবে এ তিনজনের নামই আছে।

‘মার্টি সুপ্রিম’ সিনেমায় একজন পিং-পং খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন টিমোথি শ্যালামে। ১৯৫০-এর দশকের নিউইয়র্ককে পটভূমি করে নির্মিত যশ সাফদির সিনেমাটি নিয়ে শুরুতে তেমন আলোচনা ছিল না। কিন্তু মুক্তির আগে বলা যায়, নিজের তারকাখ্যাতি কাজে লাগিয়ে ছবিটিকে ব্যবসাসফল করেছেন শ্যালামে।

Visit asg-reflektory.pl for more information.

‘মার্টি সুপ্রিম’ সিনেমার পোস্টারে শ্যালামে। আইএমডিবি

সমালোচকেরা বলছেন, সিনেমাটির শেষ দৃশ্য অসাধারণ। শ্যালামে যে জাত অভিনেতা, শেষ মুহূর্তের আবেগঘন দৃশ্যগুলো সেটারই প্রমাণ। এই সিনেমায় অভিনয় করে এরই মধ্যে গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েজে সেরা অভিনেতা হয়েছেন শ্যালামে। তবে একটি বড় বাধা রয়েছে—অস্কার ইতিহাসে তরুণ অভিনেতাদের প্রতি ভোটারদের একধরনের অনীহা দেখা যায়। মাত্র ৩০ বছর বয়সে যদি জিতে যান, তবে তিনি হবেন অস্কার ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠ সেরা অভিনেতা।

শ্যালামের বড় প্রতিদ্বন্দ্বী লিওনার্দো ডিক্যাপ্রিও। পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানদার’ সিনেমায় সাবেক বিপ্লবী বব ফার্গুসনের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। বাবা-মেয়ের সম্পর্কের আবেগ এই সিনেমায় যোগ করেছে ভিন্নমাত্রা। ‘দ্য রেভেন্যান্ট’ সিনেমার জন্য ইতিমধ্যেই একবার অস্কার জিতেছেন ডিক্যাপ্রিও।

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিও। আইএমডিবি

দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু শক্তিশালী অভিনয় করেছেন এবং অস্কার ভোটারদের কাছে তাঁর একটি বিশেষ মর্যাদা রয়েছে। ফলে তিনিও হতে পারেন সেরা অভিনেতা।
অস্কারে রেকর্ড ১৬ মনোনয়ন বাগিয়ে চমকে দিয়েছে রায়ান কুগলারের ‘সিনার্স’।

বড় চমক, অস্কার–দৌড়ে কি এগিয়ে গেল রেকর্ড গড়া সিনেমাটি

ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে অ্যাক্টর অ্যাওয়ার্ডসে সেরা হয়েছেন মাইকেল বি জর্ডান। ছবিটি একদিকে যেমন বাণিজ্যিকভাবে সফল, অন্যদিকে সমালোচকদের কাছেও প্রশংসিত। এ ধরনের জটিল দ্বৈত চরিত্র অনেক সময় অস্কারের ভোটারদের আকৃষ্ট করে।

‘সিনার্স’–এর দৃশ্য। আইএমডিবি

আবার অনেকে মনে করছেন, ‘ব্লু মুন’ সিনেমার জন্য এবার হয়তো অস্কার পাবেন ইথান হক। বহু বছর ধরে ধারাবাহিকভাবে ভালো কাজ করে যাচ্ছেন তিনি। অনেক সময় অস্কার ভোটাররা কোনো অভিনেতাকে তাঁর দীর্ঘ ক্যারিয়ারের জন্য পুরস্কৃত করেন। সেই হিসেবে তিনিও সেরা অভিনেতার দৌড়ে আছেন।
এবারের অস্কারে আরেক আলোচিত সিনেমা ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’। সিনেমাটির অভিনেতা ওয়াগনার মৌরা অস্কার পেয়ে চমকে দেবেন, এটাও কেউ কেউ অনুমান করেছেন।
শেষ পর্যন্ত কে পুরস্কার পান, সেটা জানতে আর মাত্র দুই দিনের অপেক্ষা।

নিউইয়র্ক টাইমস অবলম্বনে

Read full story at source