শ্রীলঙ্কার নতুন কোচ গ্যারি কারস্টেন
· Prothom Alo

শ্রীলঙ্কা ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ও ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কারস্টেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী ১৫ এপ্রিল থেকে দুই বছরের জন্য তাঁর এই নিয়োগ কার্যকর হবে।
শ্রীলঙ্কা কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা জয়াসুরিয়ারসদ্য সমাপ্ত টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায়ের পর শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়া। কারস্টেন তাঁর চেয়ারেই বসতে যাচ্ছেন। এসএলসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেটের হাই পারফরম্যান্স সেন্টারের কাঠামো নতুন করে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবেই কারস্টেনকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর প্রধান লক্ষ্য হবে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের জন্য লঙ্কান দলকে প্রস্তুত করা।
Visit truewildgame.online for more information.
কারস্টেনের অধীনেই ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত।গ্যারি কারস্টেনের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। তাঁর অধীনেই ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত নিজ দেশ দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি । ২০১৩ সালে তাঁর কোচিংয়েই তিন সংস্করণেই আইসিসি র্যাঙ্কিংয়ের এক নম্বর দল হওয়ার স্বাদ পায় প্রোটিয়ারা। লঙ্কান দলে যোগ দেওয়ার আগে সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন কারস্টেন ।
খেলোয়াড় হিসেবেও কারস্টেনের রেকর্ড যথেষ্টই উজ্জ্বল। ১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর রান ১৪০৮৭। টেস্টে ২১টি সেঞ্চুরি করেছেন, ওয়ানডেতে ১৩টি।